আরসিবির বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন ‘ক‍্যাপ্টেন কুল’

খবর লাইভ :এখনও পযর্ন্ত আরসিবির বিরুদ্ধে ২১টি ম্যাচ খেলে ৮৩৯ রান করেছেন ডেভিড ওয়ার্নার।সোমবারের ম্যাচে নামার আগে মাহির রান ছিল ৩০ ম্যাচে ৮৩৮ রান।
সোমবার রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় পায় চেন্নাই সুপার কিংস। বিরাট কোহলিদের ৮ রানে হারায় মহেন্দ্র সিং ধোনির দল। আর এই ম‍্যাচে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ক‍্যাপ্টেন কুল। আইপিএলে আরসিবিদের বিরুদ্ধে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় যুগ্ম ভাবে শীর্ষে চলে এলেন ধোনি। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন ডেভিড ওয়ার্নার। সোমবার আরসিবির বিরুদ্ধে ১ রানে অপরাজিত ধোনি।

এখনও পযর্ন্ত আরসিবির বিরুদ্ধে ২১টি ম্যাচ খেলে ৮৩৯ রান করেছেন ডেভিড ওয়ার্নার।সোমবারের ম্যাচে নামার আগে মাহির রান ছিল ৩০ ম্যাচে ৮৩৮ রান। অর্থাৎ, চিন্নাস্বামীতে ২ রান করলেই ওয়ার্নারকে টপকে যেতেন ধোনি। কিন্তু কোহলিদের বিরুদ্ধে মাত্র ১টিই বল খেলার সুযোগ পান ভারতের প্রাক্তন অধিনায়ক। ১ রানে অপরাজিত থাকেন মাহি। ফলে ৩১ ম্যাচে ৮৩৯ রান করে ওয়ার্নারকে ধরে ফেলেন ধোনি। এদিকে আরসিবির বিরুদ্ধে রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। এখনও পযর্ন্ত ৩০ ম্যাচে ৭৮৬ রান করেছেন তিনি। অম্বাতি রায়ডুও আরসিবির বিরুদ্ধে অনেক রান করেছেন। এখনও পযর্ন্ত ২৪ ম্যাচে ৭১৪ রান রয়েছে এই ডানহাতি ব্যাটারের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago