খবর লাইভ : মুকুল রায়ের দিল্লিযাত্রা নিয়ে রীতিমতো শোরগোল বঙ্গ রাজনীতিতে।‘বাবা নিখোঁজ’ দাবিতে রীতিমতো পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। সোমবার সন্ধেতে দিল্লি পৌঁছনোর পর মুকুল রায়কে তাঁর আগমনের কারণ জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এমনই দিল্লিতে এসেছি। আমি দিল্লি আসতে পারি না?এক আগেও তো এসেছি। এই বার একটু দেরি হল।
এদিকে মুকুল রায়কে নিয়ে মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। খড়গপুরে চায়ের আড্ডায় তাঁকে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন, ”উনি তো অনেকদিন ধরেই নিখোঁজ। নতুন কী? উনি তো একজন বিধায়ক। ৬ মাস ধরে ওঁকে দেখেছেন কোথাও? উনি লস্ট কেস। কেউ আর ওঁকে নিয়ে ভাবে না।” তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
যদিও এই প্রসঙ্গে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু জানিয়েছেন, তাঁর বাবার মানসিক স্বাস্থ্য ঠিক নেই। তিনটি হাসপাতালের রিপোর্ট এক কথা বলছে। মুকুল রায়ের অসুস্থতার সুযোগ নিয়ে রাজনীতি করছেন বিরোধীরা, এমনটাই দাবি তাঁর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…