৬৫ ঘণ্টা জেরার পর গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা !

খবর লাইভ : নিয়োগ দুর্নীতি কাণ্ডে ৬৫ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করল সিবিআই। সোমবার ভোর ৫টা ১৫ নাগাদ জীবনকৃষ্ণকে গ্রেফতার করে দুর্গাপুরের সিবিআই ক্যাম্পের উদ্দেশে রওনা হয়ে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর বিধায়ককে নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে।

জানা গেছে,তদন্তে অসহযোগিতা এবং প্রমাণ লোপাটের চেষ্টা, এই দুই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল বিধায়ককে। তাঁর বাড়ি থেকে প্রায় ২বস্তা নথি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এসএলএসটির নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেস পুরোটাই পাওয়া গেছে বিধায়কের বাড়ি থেকে, যার মধ্যে রয়েছে তাঁর সুপারিশে চাকরি পাওয়া প্রার্থীদের তথ্য। নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের রোল নম্বর সহ অন্তত ৩,৪০০ জন চাকরিপ্রার্থীর নথি পাওয়া গেছে জীবনকৃষ্ণের বাড়ি থেকে।যদিও গোটাটাই সূত্রের খবর।

আরও পড়ুনঃ খুনের দায়ে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহনের কাকাকে গ্রেফতার করল সিবিআই

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এর আগে কেন্দ্রীয় এজেন্সি এমন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং অয়ন শীলকে।ঠিক একইভাবে এবার জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago