খবর লাইভ : ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক সূর্যকুমার যাদব। পেটের সমস্যার জন্য প্রথমে ম্যাচে না নামলেও, ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দলের হয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা।
কাজে এল না ভেঙ্কটেশ আইয়রের ১০৪ রান। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। আর এর ফলে পরপর দুই ম্যাচে হারল কেকেআর। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পাঁচ উইকেটে হারল নীতিশ রানার দল। মুম্বইয়ের হয়ে অর্ধশতরান ইশান কিষানের।
আরও পড়ুনঃ মৃত্যুর আগে যার নাম নেন আতিক, সেই গুড্ডু মুসলিম আসলে কে?
ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক সূর্যকুমার যাদব। পেটের সমস্যার জন্য প্রথমে ম্যাচে না নামলেও, ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দলের হয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা। এদিকে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে কেকেআর। সৌজন্যে ভেঙ্কটেশ আইয়রের ১০৪ রান। আর এই রান করতেই নজির গড়েন ভেঙ্কটেশ। আইপিএলে তাঁর শতরান কেকেআরের পক্ষে দ্বিতীয়। ২০০৮ সালে আইপিএলের প্রথম বছর কলকাতার হয়ে শতরান করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর পর শতরান করলেন ভেঙ্কটেশ। এদিনও ব্যাট হাতে ব্যর্থ গুরবাজ। ৮ রান করেন তিনি। শূন্য রান করেন জগদিশন। ৫ রান করেন নীতীশ রানা। শার্দুল ঠাকুর করেন ১৩ রান। ১৮ রান করেন রিঙ্কু সিং। ২১ রানে অপরাজিত আন্দ্রে রাসেল। মুম্বইয়ের হয়ে দুটি উইকেট নেন ঋত্বিক। একটি করে উইকেট নেন ক্যামারুন গ্রীন, দুয়ান, পীয়ুশ চাওলা এবং মেরেডিথ।
জবাবে ব্যাট করতে নেমে সহজে তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের হয়ে অর্ধশতরান ইশান কিষানের। ৫৮ রান করেন তিনি। ২০ রান করেন রোহিত শর্মা। ৪৩ রান করেন সূর্যকুমার যাদব। ৩০ রান করেন তিলক ভর্মা। ২৪ রানে অপরাজিত টিম ডাভিদ। কেকেআরের হয়ে দুই উইকেট সুয়াস শর্মার। একটি করে উইকেট শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী এবং লকি ফার্গুশনের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…