টানা ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ, এখনই আর সিবিআই তলব নয় কেজরিওয়ালকে

খবর লাইভ : রবিবার, ছুটির দিনে টানা ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ। শেষ মেশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার  দফতর থেকে বেরোলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । রওনা দিলেন নিজের বাসভবনের দিকে। আবগারি দুর্নীতি মামলায় সাক্ষী হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আপাতত তাঁকে আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে সিবিআই  সূত্রে জানা যাচ্ছে ।
সিবিআই দফতর থেকে বেরিয়ে এ দিন সাংবাদিকদের মুখোমুখিও হন কেজরিওয়াল। বলেন, “সাড়ে ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওদের সব প্রশ্নের উত্তর দিয়েছি আমি। আবগারি দুর্নীতির অভিযোগ মিথ্য  এবং অত্যন্ত নিন্দনীয় রাজনীতির অংশ। আপ কট্টর সততার পক্ষে। ওরা আপ-কে শেষ করে দিতে চায়। কিন্তু দেশের মানুষ আমাদের পাশে আছেন।”
দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী, কেজরিওয়ালের অধস্তন, মণীশ সিসৌদিয়াকে গত মাসে এই আবগারি দুর্নীতি মামলাতেই গ্রেফতার করা হয়। অভিযোগ, একটি নির্দিষ্ট সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে রাজধানী দিল্লিতে মদের আবগারি শুল্কনীতিতে রদবদল ঘটানো হয়। তার জন্য আর্থিক লেনদেনও হয়েছিল বলে অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দাদের।
সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় কেজরিওয়ালকেও। রবিবার তাঁকে যখন জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা, সেই সময় দিল্লিতে আপ-এর শীর্ষ নেতৃত্ব জরুরি বৈঠকে বসেন। কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে বলেও জল্পনা ছড়ায়। যদিও শেষ মেশ রাতে সিবিআই  দফতর থেকে বেরিয়েই এলেন কেজরিওয়াল। আপাতত তাঁকে আর ডেকে পাঠানোর সম্ভাবনাও নেই বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

তবে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ নিয়ে এ দিন দিনভর উত্তপ্ত ছিল রাজধানীর পরিস্থিতি। মধ্য দিল্লির লোধি রোডে সিবিআই দফতরের বাইরে তুমুল বিক্ষোভ দেখান আপ নেতারা। সেখানে দিল্লি পুলিশ রাঘব চাড্ডা, সঞ্জয় সিংহদের আটক করে। কেজরিওয়াল সিবিআইয়ের দফতর থেকে বেরিয়ে আসার পর যদিও ছেড়ে দেওয়া হয় তাঁদের। রাঘব বলেন, “কেজরিওয়াল আতঙ্কে ভুগছে বিজেপি। তার জন্যই এমন পদক্ষেপ করা হচ্ছে। জেলে যাওয়ার ভয় নেই আমাদের।”
সিবিআইয়ের দাবি, জিজ্ঞাসাবাদে সিসৌদিয়ার তৎকালীন সচিব জানিয়েছেন, ২০২১ সালের মার্চ মাসে আবগারি নীতির খসড়া হাতে পান তিনি। কেজরিওয়ালের বাসভবনে সিসৌদিয়াই সেটি তুলে দেন সচিবের হাতে। সিসৌদিয়ার তৎকালীন সচিব সি অরবিন্দ এ নিয়ে ম্যাজিস্ট্র্রেটের সামনে বয়ানও রেকর্ড করেছেন। নিজের বাসভবনের সেই বৈঠক নিয়ে বিশদ তথ্য তাঁর কাছ থেকে জানতেই কেজরিওয়ালকে ডেকে পাঠানো হয় বলে দাবি সিবিআইয়ের।
দিল্লির আবগারি নীতি নিয়ে দিল্লির তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল অনিল বৈজল তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তার পরও ওই নীতিতে অনুমোদন দেওয়া হয় বলে অভিযোগ। পর পর দু’বার সেটির রূপায়ণ আটকে যাওয়ার পরও কেন অনুমোদিত হল, তা-ই জানতে চায় সিবিআই।

যদিও ২০২২ সালের জুলাই মাসে, রূপায়ণের এক বছর পূর্ণ হওয়ার আগেই ওই নীতি প্রত্যাহার করে দিল্লির আপ সরকার। পুরনো নীতিই ফেরানো হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago