মহারাষ্ট্রের সরকারি অনুষ্ঠানে তীব্র গরমে হিট স্ট্রোকে মৃত্যু ২৫ জনের, অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরও ৫০

খবর লাইভ :তীব্র গরম সেইসঙ্গে চাঁদিফাটা রোদ্দুরে অস্থির আমজনতা।সেসবের তোয়াক্াক না করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখতে ভিড় জমিয়েছিলেন মানুষ। রবিবার ছিল মহারাষ্ট্র সরকারের অনুষ্ঠান। খোলা আকাশের নীচে বসেছিলেন দর্শকরা। তার জেরে সানস্ট্রোকে অসুস্থ হয়ে মৃত্যু হল ৮ জনের।

আরও পড়ুনঃ ৬৫ ঘণ্টা জেরার পর গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা !

রবিবার ওই এলাকায় ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ প্রদান অনুষ্ঠান ছিল। রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। শেষ হয় দুপুর ১টা নাগাদ। খোলা আকাশের নীচে দর্শকদের বসার জায়গা ছিল। কোনও ছাউনি ছিল না। রবিবার ওই এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে চড়া রোদে দীর্ঘ ক্ষণ বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ৮ জনের মৃত্যু হয়েছে।
এদিনে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণের হাতে পুরস্কার তুলে দেন শাহ।
তবে অসুস্থদের দেখতে হাসপাতালে যান নি অমিত শাহ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পরে হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে দেখা করেন। পাশাপাশি দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘‘৭-৮ জনের মৃত্যু হয়েছে। মোট ৫০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ২৪ জনের চিকিৎসা চলছে। সানস্ট্রোকের কারণেই এটা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’’ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। তিনি টুইটারে লেখেন, ‘‘হিটস্ট্রোকে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago