খবর লাইভ : শোনা যাচ্ছে, শনিবারের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরেই কোহলি সৌরভকে আনফলো করেছেন। যদিও আগে তিনি সৌরভকে ফলো করতেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি তিক্ততা বেড়েই চলেছে। শনিবার আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের শেষে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাননি বিরাট কোহলি। এমনকি ম্যাচের মধ্যেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে কটমট করে তাকিয়ে ছিলেন কোহলি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এবার, সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করলেন বিরাট কোহলি।
শোনা যাচ্ছে, শনিবারের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরেই কোহলি সৌরভকে আনফলো করেছেন। যদিও আগে তিনি সৌরভকে ফলো করতেন। ইনস্টাগ্রামে ২৭৬ জনকে অনুসরণ করেন বিরাট। এতদিন সেই তালিকায় ছিলেন সৌরভও। কিন্তু শনিবারের ম্যাচের পরে সৌরভকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন বিরাট। যদিও বিরাটকে অবশ্য এখনও ফলো করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, একদিনের ক্রিকেট এবং টেস্ট থেকে বিরাটের অধিনায়কত্ব যখন গিয়েছিল, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনে করা হচ্ছে সেই রাগ এখনও যায়নি বিরাটের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…