মোবাইল জলে ফেলেও রক্ষা মিলল না, জীবনের ৪ দিনের সিবিআই হেফাজত

খবর লাইভ :গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের বড়ঞা’র বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দীর্ঘ ৬৫ ঘন্টা পর তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। সোমবার সকাল ১২ টা নাগাদ তাকে নিয়ে আসা হয় আলিপুর আদালতে। তার আগে হয় মেডিক্যাল টেস্ট। সোমবার বিকেল চারটের সময় জীবনকে আলিপুর আদালতে পেশ করা হয়। আদালত জীবনকে চারদিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, পুকুর পাড় থেকে আরও একটি মোবাইল উদ্ধার হয়েছে। মিলেছে তিন হাজার পাতার নথি। টাকা লেনদেনের তথ্য ও চাকরিপ্রার্থীদের নাম ও সেই সম্পর্কিত বহু কাগজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, নজরে রয়েছেন আরও দু’ই বিধায়ক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বড়ঞা’র বিধায়কের মোবাইলে চ্যাট থেকে পাওয়া গিয়েছে গুরুত্বপূর্ণ তথ্য।
আরও জানা গিয়েছে, কাকে কত টাকা পাঠানো হয়েছে উঠে এসেছে তাও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, চলতি মাসের প্রথম সপ্তাহে শেষ লেনদেন হয়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, দুই বিধায়কের পাঠানো ‘ক্যান্ডিডেট লিস্ট’-ও মিলেছে। উল্লেখ রয়েছে ওই বিধায়কদের নাম। অভিযোগ, টাকা দিয়েও অনেকে চাকরি পাননি। আরও বেশি টাকা দিয়ে সেই চাকরি পেয়েছেন অন্য কেউ। সূত্রের খবর, এক বিধায়ক নবগ্রামের। তাঁর নাম কানাই মণ্ডল। অন্যজন বীরভূমের এক বিধায়ক। উল্লেখ্য, কানাইকে ইতিমধ্যেই তলব করেছে সিবিআই। আর এহেন পরিস্থিতিতে, ‘তৃণমূল বিধায়কদের টার্গেট করা হচ্ছে, এটা একটা গেম প্ল্যান’, বিধানসভায় তৃণমূল বিধায়ক সংখ্যা কমানোর চক্রান্তের অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago