ম্যাচের মাঝে বাকবিতন্ডায় জড়িয়ে বিপুল জরিমানার সামনে নীতীশ-হৃত্বিক

খবর লাইভ : মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচে বরাবরই উত্তেজনার পারদ থাকে ওপরে।শাহরুখ খানকে ওয়াংখেড়ে থেকে ব্যান করা হয়েছিল এই মুম্বই বনাম কলকাতার ম্যাচেই। এবার ফের দুই দলের ম্যাচে অবাঞ্ছিত ঘটনা ঘটল। যার জেরে জরিমানা করা হল দুই দলের ক্রিকেটারকেই। এছাড়াও জরিমানার কবলে পড়লেন কেকেআর-এর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব।মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর-এর ম্যাচে হৃত্বিক শকিনের বলে আউট হন নীতীশ রানা। পুরো ম্যাচেই ভালো খেলেছেন শকিন। তবে ভালো খেললেও তিনি উত্তেজনা ধরে রাখতে পারেননি। নীতীশকে ফেরানোর পর ক্রিজের মধ্যেই দু’জনে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। যা আইপিএল-এর নিয়ম বহির্ভূত।আইপিএলের আইনের ২২ নম্বর ধারা ভাঙার দায়ে নীতীশ ও হৃত্বিককে জরিমানা করা হল।

আরও পড়ুনঃ মোবাইল জলে ফেলেও রক্ষা মিলল না, জীবনের ৪ দিনের সিবিআই হেফাজত

কেকেআর অধিনায়ক নীতীশ রানাকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি আইপিএলের নিয়মের ২.২১ নম্বর ধারায় লেভেল ওয়ান দোষ করেছেন। ফলে তাঁকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে নীতীশ রানার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন হৃত্বিক শকিন। তাঁকে আইপিএলের আইনের ২.৫ নম্বর ধারা ভঙ্গের দায়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। যেহেতু এটা প্রথমবার তাই জরিমানার পরিমাণ কম। দ্বিতীয়বার একই জিনিস হলে জরিমানার পরিমাণ বাড়বে এবং দুই দলের ফেয়ার প্লে-পয়েন্ট কাটা যাবে।
সূর্যকুমার যাদব এই প্রথমবার মুম্বইকে নেতৃত্ব দিলেন। তবে প্রথম ম্যাচটা জিতলেও ভালো গেল না তাঁর জন্য।আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভাঙার দায়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাঁর। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে তাঁকে। এটা যেহেতু দলের প্রথম ভুল তাই ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চলতি আইপিএলে একাধিক দলকে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago