খবর লাইভ :কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন নবান্নর সভাঘর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন মমতা। অমিত শাহকে নিশানা করে মমতার প্রশ্ন, ৩৫ আসন পেলেই বাংলায় সরকার পড়ে যাবে, কীভাবে তিনি একথা বললেন?
গত শুক্রবার বীরভূমের সিউড়িতে বিজেপির সভা থেকে শাহ বলেছিলেন, ২০২৬ সালের আগেই বাংলার সরকার পড়ে যাবে। সেই সঙ্গে এই রাজ্য থেকে বিজেপিকে কমপক্ষে ৩৫ আসনে জিততে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর তাতেই রাজ্যে তৃণমূল সরকার থাকবে না বলে মন্তব্য করেছিলেন। সোমবার নবান্নতে সাংগঠনিক বৈঠক শেষে মমতার প্রশ্ন, ‘‘কোন আইনে সরকার ফেলার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?’’
বীরভূমের মাটিতে দাঁড়িয়ে রীতিমতো চ্যালেঞ্জের সুরে শাহ বলেন, “মমতাদিদি যতই চান না কেন, ভাইপো মুখ্যমন্ত্রী হতে পারবেন না।” একই সঙ্গে তিনি বলেন, “রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকে কেউ হবেন।” পরবর্তী বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল ক্ষমতায় ফিরছে না, এই বার্তা দেওয়ার পাশাপাশি ওই সভা থেকে এক ধাপ এগিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে।” রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচন ২০২৬ সালে। যার অর্থ, শাহ দাবি করছেন, ৫ বছরের মেয়াদ পূরণের আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। শাহের এই মন্তব্য সাংবিধানিক মর্যাদা ভেঙেছে বলে দাবি মমতার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…