খবর লাইভ :নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়কের গ্রেফতারের ঘটনায় তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। তদন্তে এটা প্রমাণিত যে, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মিডলম্যান হিসেবে কাজ করেছেন, অভিযোগ শুভেন্দু অধিকারীর। তৃণমূলের মন্ত্রী, বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, ট্যুইটে লিখলেন শুভেন্দু।বিরোধী দলনেতার তালিকায় নাম বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়েরও।নাম রয়েছে মুর্শিদাবাদের সাংসদ ও জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খান কারামন্ত্রী অখিল গিরির
নাম রয়েছে।
আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের ‘যে তালিকা দেখানো হয়েছে, তাতে আমার সই নেই’, প্রতিক্রিয়া বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের। তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে চাকরি দেওয়ার সুযোগ থাকলে, আগামী দিনে আবার সুপারিশ করব। যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।’ বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের দাবি, ‘কাজ নেই, ইস্যু নেই, মিথ্যা অভিযোগ, ওটা ভুয়ো তালিকা।’
পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,’কী করে গ্রেফতার না হয়ে বাইরে ঘুরতে পারেন শুভেন্দু? নারদকাণ্ডে এফআইআর হয়েছে শুভেন্দুর নামে। এখন সিবিআই একদিকে অতিসক্রিয়, কিন্তু শুভেন্দুকে ছাড় দেওয়া হচ্ছে’, নারদ, সারদাকাণ্ডে ওকে গ্রেফতার করা উচিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…