খবর লাইভ :কলকাতা হাই কোর্টের নির্দেশ ছিল, সোমবার ১৭ এপ্রিলের মধ্যে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে হবে রাজ্য সরকারকে। কিন্তু এদিন পর্যন্ত রাজ্য সরকার বৈঠকের ব্যাপারে কোনও রা কাড়েনি। এই অবস্থায় আদালত এদিন ফের নির্দেশ দিল, আগামী ১০ দিনের মধ্যে রাজ্য সরকারকে ডিএ নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে হবে। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে।
এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে, ডিএ নিয়ে সুপ্রিমকোর্টে মামলা বিচারাধীন। আশা করা যায়, এই অবস্থায় কর্মচারী সংগঠন আর কর্মবিরতির পথে যাবে না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, সংবাদমাধ্যমে দেখলাম, সুপ্রিমকোর্টে মামলাটি মুলতুবি হয়েছে। কেন? ওখানে কবে শুনানি? এর মধ্যে আবার পেন ডাউন হবে না তো? ইউনিয়নের কে আছেন? আপনারা কি আশ্বাস দিচ্ছেন? সরকারি কর্মচারী ইউনিয়নের আইনজীবী বলেন, ২০১৬ সাল থেকে ডিএ-র দাবিতে মামলা চলে আসছে। আমরা কলকাতা হাইকোর্টে প্রতিবার জয় পেয়েছি। এবার মামলাটি সুপ্রিমকোর্টে গিয়েছে।
প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বলেন, কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনায় বসা উচিত। পাশের রাজ্যগুলিতে ডবল ডিজিট ডিএ বাড়ানো হচ্ছে। কর্মবিরতি একটা প্রতিবাদের ধরন। তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। আপনারা কেউ এই আন্দোলন আটকাতে পারেন না। কিন্তু এটাও মাতায় রাখতে হবে একদিনের কর্মবিরতি সমাজে কতটা প্রভাব ফেলতে পারে। অ্যাডভোকেট জেনারেল জানান, মুখ্যসচিব দ্রুত বৈঠক ডাকবেন। সেখানে সংগঠনের পাঁচজন প্রতিনিধি থাকবেন। প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ১০ দিনের মধ্যে রাজ্য সরকারকে অবশ্যই বৈঠক ডাকতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…