খুনের দায়ে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহনের কাকাকে গ্রেফতার করল সিবিআই

খবর লাইভ : অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির কাকাকে গ্রেফতার করল সিবিআই। প্রাক্তন সাংসদ বিবেকান্দ রেড্ডি খুনের মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় এবার ভাস্কর রেড্ডিকে নিজেদের হেফাজতে নিলেন গোয়েন্দারা।২০১৯ সালের ১৫ মার্চের রাতে পুলিভেন্দুলায় নিজের বাসভবনে মৃত অবস্থায় উদ্ধার করা হয় প্রাক্তন সাংসদ বিবেকানন্দ রেড্ডিকে। যেদিন বিবেকানন্দ খুন হন তার এক সপ্তাহ পরেই ছিল অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন। সেই কারণেই খুনের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করা হয়েছিল।

এই ঘটনার তদন্ত প্রথমে শুরু করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পরে ২০২০ সালের জুলাই মাসে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় এজেন্সি জোরকদমে ঘটনার তদন্ত চালায়।

সিবিআই তদন্তে নেমে এই মৃত্যুর ঘটনার সঙ্গে বিবেকানন্দ রেড্ডি ও তাঁর বাবা অবিনাশ রেড্ডির যোগ খুঁজে পায়। চার্জশিটে সেই কথা উল্লেখও করে। চার্জশিটে বলা হয়, কাদাপা লোকসভা কেন্দ্র থেকে টিকিট নিয়ে বচসার জেরেই এই খুন হতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago