খবর লাইভ : অবশেষে পুকুরের পাঁকের ভিতর থেকে রবিবার ভোর রাতে উদ্ধার হয়েছে বিধায়কের একটি মোবাইল। যদিও অপরটির হদিস এখনও মেলেনি।
প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, পুকুর থেকে উদ্ধার হওয়া ফোনটি মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহারই। এ বার সিবিআই সূত্রে দাবি, ফোনটি বিধায়কের নয়!
তদন্তকারীদের অনুমান, ফোনটি বিধায়কের নয়, তাঁর স্ত্রীর! এই পরিস্থিতিতে স্বামী-স্ত্রীকে এ বার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথাও ভাবছেন তদন্তকারীরা।
আরও পড়ুনঃ আতিথেয়তায় ত্রুটি নেই, শসা খাচ্ছে সিবিআই নুন দিচ্ছেন জীবনকৃষ্ণ!
রবিবার বিকেলে অন্য মোবাইলটির খোঁজে জেসিবি এনে আবারও তল্লাশি শুরু হল৷ পুকুরের পাঁকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে বিধায়কের দ্বিতীয় মোবাইল।
প্রথম ফোনটির মতো দ্বিতীয় ফোনটিও হাতে পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থার আধিকারিকরা৷ তাঁদের অনুমান, এই মোবাইল ফোনেই লুকিয়ে থাকতে পারে দুর্নীতির বড় কোনও সূত্র। সেই কারণেই বিধায়ক মোবাইল ফোন দুটিকে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন৷ জানা গিয়েছে, গ্রামবাসীরাও এদিন পুকুর থেকে মোবাইল ফোন উদ্ধারের চেষ্টায় হাত লাগান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…