খবর লাইভ : নিয়োগ দুর্নীতিতে ফের চাঞ্চল্যকর তথ্য।সিবিআইয়ের দাবি, প্রাইমারি – আপার প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে যুক্ত মুর্শিদাবাদের বড়য়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিভিন্ন জেলায় এজেন্ট রয়েছে। বর্ধমান, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় এজেন্টদের খোঁজ পেয়েছে সিবিআই। সেই এজেন্টেদের তলব করবে তদন্তকারী সংস্থা। কারণ এই জীবন কৃষ্ণের বাড়ি থেকে ক্যান্ডিডেট লিস্ট সহ কার থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার হিসেব নথি পাওয়া গিয়েছে, বলে দাবি সিবিআইয়ের।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৫ ব্যাগ নথি বিধায়কের বাড়ির পাঁচিলের পাশে থেকে উদ্ধার। ফলে এই বিধায়ক নিয়োগ দুর্নীতিতে ওতপ্রতভাবে যুক্ত বলে দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জীবনের একটি মোবাইল পুকুর থেকে উদ্ধার হয়েছে। সেটি হায়দরাবাদে সেন্ট্রাল ফরেনসিক টিমের কাছে পাঠানো হবে ডেটা উদ্ধারের জন্য। তবে দীর্ঘক্ষণ জলে থাকার পর মোবাইলের কোনও ডেটা আদৌ উদ্ধার করা সম্ভব কিনা, তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে সিবিআই।
প্রসঙ্গত, বিধায়কের বাড়ি শুক্রবার থেকে টানা ম্যারাথন তল্লাশি করছে সিবিআই। তাঁর শ্বশুর বাড়ি, তাঁর পৈতৃক বাড়িতেও সিবিআই তল্লাশি করেছে। সিবিআইয়ের দাবি , পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। তাই সিবিআইয়ের তদন্তকারীরা সেই রেকমেন্ডেশন লিস্টের বিষয়ে, পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করছেন।
সিবিআই রঘুনাথগঞ্জে জীবনের শ্বশুর নিতাই সাহার বাড়িতেও তল্লাশি করে। সিবিআই জানতে চাইছে এজেন্ট হিসেবে কত টাকা তুলেছেন নিতাই সাহা? কত জন ক্যান্ডিডেট থেকে টাকা নিয়ে বেআইনি ভাবে চাকরি হয়েছে?
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…