উত্তরপ্রদেশে পুলিশি হেফাজতে গ্যাংস্টার আতিক আহমেদ ‘খুন’ নিয়ে যোগী প্রশাসনকে তীব্র আক্রমণ মমতার

খবর লাইভ : উত্তরপ্রদেশে পুলিশি হেফাজতে গ্যাংস্টার আতিক আহমেদ ‘খুন’ নিয়ে যোগী প্রশাসনকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের । মুখ্যমন্ত্রীর টুইট, ‘এই নির্লজ্জ নৈরাজ্য দেখে আমি স্তম্ভিত। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দুষ্কৃতীরা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এটা লজ্জার। সাংবিধানিক গণতন্ত্রে এই ধরনের বেআইনি কার্যকলাপের কোনও স্থান নেই’।

আরও পড়ুনঃ চাকরি বিক্রির জন্য জেলায় জেলায় এজেন্ট নিয়োগ করেছিল জীবন!

তৃণমূলের এই সমালোচনার জবাবে পাল্টা মুখ খুলেছেন বঙ্গ বিজেপি নেতারাও। শমীক ভট্টাচার্য যেমন প্রশ্ন তোলেন, ‘বাংলার কী অবস্থা? ভোট পরবর্তী হিংসায় ছাপান্ন জন বিজেপি কর্মী খুন হয়েছেন। তৃণমূল আসলে আতঙ্কিত, যদি এ রাজ্যে তিনশো ছাপান্ন ধারা জারি হয়, তাহলে কারও সমর্থন পাবে না।’
প্রসঙ্গত, ছেলে আসাদের এনকাউন্টারের পর এবার গ্যাংস্টার আতিক আহমেদেরও ‘মৃত্যু’। প্রয়াগরাজে মেডিক্যাল পরীক্ষা করাতে আনার সময় আতিক আহমেদের উপর হামলা চলে। পুলিশি হেফাজতে থাকাকালীনই আতিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। গুলি চলে আতিকের ভাই আশরফকেও। প্রাথমিক ভাবে খবর, মৃত্যু নিশ্চিত করতে আতিক ও আশরফের উপর গুলিবৃষ্টি করে আততায়ীরা। ঘটনাস্থলেই প্রাণ যায় গ্যাংস্টার তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফের। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় আতিক ও তাঁর ভাই আশরফের, দাবি পুলিশের। খুনের পরই আত্মসমর্পণ করে ৩ দুষ্কৃতী। আতিক ও আশরফ খুনের পর প্রয়াগরাজ জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। ইতিমধ্যে ১৭ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে যোগী-প্রশাসন। প্রয়াগরাজ জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রসঙ্গত, ১৩ এপ্রিল আতিকের ছেলে আসাদেরও এনকাউন্টারে মৃত্যু হয়। বিএসপি বিধায়ক রাজু পাল খুনে অভিযুক্ত ছিলেন প্রাক্তন সাংসদ আতিক আহমেদ। রাজু খুনের সাক্ষী উমেশ পাল খুনেও নাম জড়ায় আতিক ও তাঁর ছেলে আসাদের। উমেশ খুনে অভিযুক্ত আসাদের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। সমাজবাদী পার্টির ৫ বারের বিধায়ক ছিলেন গ্যাংস্টার আতিক আহমেদ। ফুলপুর কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির সাংসদও হন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago