গরমে নাস্তানাবুদ রাজ্যবাসী, সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা

খবর লাইভ :  গরমের নাস্তানাবুদ রাজ্যবাসী। হাঁসফাঁস অবস্থা সবার। প্রচন্ড গরমে বাইরে বের হওয়ার জো নেই। আর সেই কারণে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার থেকে শনিবার পর্যন্ত, অর্থাৎ টানা আগামী সপ্তাহের জন্য আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি থাকবে। অন্যদিকে বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতেও যাতে ছুটি রাখা হয়, তার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আগামী ২ মে থেকে গরমের ছুটি পড়তে চলেছে। সেই মর্মে নির্দেশিকাও জারি করেছিল স্কুল শিক্ষা দফতর।

কিন্তু যা পরিস্থিত,তাতে আগামী সপ্তাহ জুড়ে একাধিক জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, আবহাওয়া দফতেরর পূর্বাভাসের কথা মাথায় রেখেই সোমবার থেকে স্কুল ছুটি দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে এখনও স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা জারি হয়নি। আজই, খুব শীঘ্র জারি করে দেওয়া হবে।

রাজ্যে ১৪ জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের স্পেল চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তাপমাত্রা আরও বাড়বে ১/২ ডিগ্রি। আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। রবিবার থেকে ফের শুকনো গরম ও লু-এর সম্ভাবনা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago