খবর লাইভ : বৈশাখ এখনও দু’দিন দূরে। এরই মধ্যে গরমের দহন হাড়ে হাড়ে টের পাওয়া হচ্ছে। আগেই রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতাতেও তাপপ্রবাহের সমূহ সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া বেলা বাড়ার পর এবং সূর্যাস্তের আগে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে কলকাতায়। এ ছাড়াও আরও ৭টি জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা। এর মধ্যে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর রয়েছে।
বৃহস্পতিবার দিনভর গরমের জ্বালায় নাস্তানাবুদ হবেন মানুষ। সকালেই শহরে এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের আশঙ্কা, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ৪০ ডিগ্রির সীমাও।
কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬ থেকে ৪১.৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সারাদিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮। তা বৃদ্ধি পেয়ে ২৮ ডিগ্রিও হতে পারে। ফলে রাতের দিকেও অস্বস্তিকর গরম খুব একটা না কমারই সম্ভাবনা। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির কথা মাথায় রেখে গরমের ছুটিও এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ বার ২ মে থেকে গরমের ছুটি পড়ে যাবে রাজ্যের সরকারি স্কুলগুলিতে। প্রাথমিক ভাবে ২৪ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। বিকাশ ভবন সূত্রে খবর, আবহাওয়ার বর্তমান পরিস্থিতি এবং পূর্বাভাস নজরে রেখে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…