খবর লাইভ : ক্যানসার কেড়ে নিল জীবন! মাত্র ৭৯ বছরেই থমকে গেল অভিনেত্রী উত্তরা বাওকরের হৃদস্পন্দন। পুণের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। বুধবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল।
টেলিভিশনে জনপ্রিয় মুখ ছিলেন উত্তরা। অভিনয় করেছেন একাধিক হিন্দি এবং মরাঠি ছবিতে। তবে টেলিভিশনে আসার আগে দীর্ঘ সময়ে থিয়েটার করেছেন উত্তরা। অধ্যাপনাও করেছেন বেশ কয়েক বছর।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর ছাত্রছাত্রীদের মধ্যেও।
শ্যাম বেনেগলের ‘যাত্রা’ এবং গোবিন্দ নিহালনির ‘তামস’ দিয়ে তিনি টেলিভিশনে কেরিয়ার শুরু করেন। রুক্মাবতী কি হাভেলি’, ‘দঘি’, ‘সর্দারি বেগম’, ‘বাস্তুপুরুষ’ ‘আজা নাচলে’, ‘ডর’ প্রভৃতি ছবিতে উত্তরার অভিনয় তাঁকে বিশেষ ভাবে জনপ্রিয় করেছিল। তবে মৃণাল সেনের ছবি ‘একদিন আচনক’-এ সেরা পার্শ্বচরিত্রের অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন উত্তরা। সে ছবিতে অধ্যাপকের স্ত্রীর চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন উত্তরা। ১৯৮৪ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমির তরফেও বিশেষ সম্মান পেয়েছিলেন তিনি। ন্যাশনাল স্কুল অফ ড্রামার কৃতী ছাত্রী ছিলেন। সেখানেই পরবর্তী সময়ে অধ্যাপক হিসাবে যোগদান করেন তিনি।
পাশাপাশি একাধিক জনপ্রিয় টেলিভিশনের অনুষ্ঠানেও অভিনয় করেছিলেন উত্তরা। সেই তালিকায় রয়েছে, ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘রিশতে কোরা কাগজ’, ‘জসসি জ্যায়সি কোই ন্যাহি’ প্রভৃতি ধারাবাহিক।তবে ক্যানসারে কেঁড়ে নিল অভিনেত্রীর জীবন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…