খবর লাইভ : তিলজলায় প্রিন্টিং কারখানায় ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। আরেক ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।আগুন আপাতত নিয়ন্ত্রণে।যদিও পুরোপুরি এখনও নেভেনি। ঘটনাস্থলেই রয়েছে দমকলের ইঞ্জিন।
বৃহস্পতিবার ভোরে তপসিয়া থানা এলাকার একটি প্রিন্টিং কারখানায় আচমকা আগুন ধরে যায়। আগুন লাগার সময় কারখানার ভিতরেই ছিলেন তিনজন। আগুনের ফুলকি দেখামাত্রই তা নেভাতে তৎপর হয় স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলেও। খবর পেতেছিল ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন, আগুন নেভানোর কাজ শুরু করে দমকলবাহিনী।স্থানীয় সূত্রে খবর, রাতে দোকানের ভিতরেই ছিলেন বাবা ও তাঁর দুই ছেলে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ছোট ছেলেকে উদ্ধার করা হয়। আপাতত ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।তবে অগ্নিদগ্ধ হয়ে মারা যান বাবা ও আরেক ছেলে।
পুলিশ সূত্রের খবর, মহম্মদ নাসিম আখতার ও তাঁর বড় ছেলে মহম্মদ আমিরের মৃত্যু হয়েছে। ছোট ছেলে মহম্মদ জসিম হাসপাতালে চিকিৎসাধীন।যদিও আগুন লাগার সময় আখতারের স্ত্রী দোকানে ছিলেন না।
অন্যদিকে খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় তপসিয়া থানার পুলিশ ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও।কী থেকে এই আগুন লাগার ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…