খবর লাইভ : জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা, অভিযোগের আঙুল উঠল ঘাটালের সরকারি হাসপাতালের দিকে। প্রায় আট ঘণ্টা প্লাস্টিকে মোড়া অবস্থায় থাকার পর শেষকৃত্য করতে গিয়ে দেখা যায় শিশুটি নড়ে উঠেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ফিরিয়ে নিয়ে এসেও অবশ্য শেষরক্ষা হল না। এরপরেই বিক্ষোভে ফেটে পড়ে মৃত শিশুটির পরিবার। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগে রাজনীতির রঙ লাগানোর চেষ্টা বিজেপির । বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে অকারণ রাজনীতি নয়, স্পষ্ট বার্তা শান্তনু সেনের ।
পরিবার সূত্রে জানা যায় শনিবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মনলিশা খাতুন নামে রসকুন্ডুর এক গৃহবধূ। দুপুর দুটো নাগাদ তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। যদিও সেই শিশুটি প্রি ম্যাচিওর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর গতকাল বিকেল পাঁচটা নাগাদ শিশুটির মৃত্যু হয়েছে বলে জানানো হয় তাঁর পরিবারকে। পরিবারের অভিযোগ , সঠিক ভাবে পরীক্ষা না করেই মৃত স্ট্যাম্প দিয়ে পলিথিন প্লাস্টিকে প্যাকিং করে রাত নটা নাগাদ শিশুটিকে মৃত বলে পরিবারের হাতে তুলে দেন চিকিৎসক। শিশুটির শেষকৃত্যের সময় দেখা যায় বাচ্চাটির শ্বাস চলছে। এরপর হাসপাতালে নিয়ে এসেও কোনও লাভ হয়নি। এরপরেও কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে চিকিৎসকের নজিরবিহীন শাস্তির দাবি তুলে সরব হয়েছেন শিশুটির পরিবার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…