এবার নিয়োগ দুর্নীতিতে প্রকাশ্যে রায়গঞ্জের স্কুল শিক্ষকের নাম!

খবর লাইভ : এবার উত্তর দিনাজপুর জেলায় নিয়োগ দুর্নীতি ও কুন্তল ঘোষ যোগের চাঞ্চল্যকর এল তথ্য প্রকাশ্যে।কুন্তল ঘোষকে জেরার পর ইডির চার্জশিট পেশ করেছে। সেখানে শিক্ষক তথা রায়গঞ্জের সমাজকর্মী গৌতম তান্তিয়ার নাম প্রকাশ্যে এসেছে। আর এই নাম সামনে আসতেই দুর্নীতি নিয়ে সরব বিজেপি। যদিও সমস্তটাই অস্বীকার করেছেন অভিযুক্ত গৌতম তান্তিয়া।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার তদন্তে রোজই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।কে এই গৌতম তান্তিয়া ? রায়গঞ্জের স্কুল শিক্ষক তথা রায়গঞ্জের এক পশুপ্রেমী সংগঠনের সম্পাদক তিনি। ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে কুন্তলকে জেরা করে যে এজেন্টদের নাম সামনে এসেছে তাদের মধ্যে নাম রয়েছে গৌতম তান্তিয়ার। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেছেন, ”এই সরকারের আমলে শিক্ষকরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে।কুন্তলকে জেরা করে এই জেলায় শুধু গৌতম তান্তিয়ার নাম উঠে আসলেও এমন আরও অনেক গৌতম তান্তিয়া এই জেলায় রয়েছে। সঠিক তদন্ত হলে তাদের নামও বেরিয়ে আসবে।”

আরও পড়ুনঃ ভূস্বর্গে জঙ্গি অনুপ্রবেশ আটকালো ভারতীয় সেনা! নিহত এক জঙ্গি

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই তালিকাটি একেবারেই ভুয়ো বলে দাবি করেছেন অভিযুক্ত গৌতম তান্তিয়া। তাঁর কাছে ইডির তরফ থেকে কোনও রকম নোটিশ আসেনি বলে জানান তিনি। গৌতম তান্তিয়ার দাবি, তিনি কুন্তল ঘোষকে চেনেন না। তবে এই দুর্নীতির বিষয় নিয়ে যদি গৌতম তান্তিয়াকে ইডি তলব করে, তবে তিনি কেন্দ্রীয় সংস্থাকে তদন্তে সবরকম সাহায্য করবেন বলে জানান।
প্রসঙ্গত, আদালতে জমা দেওয়া ইডি-এর চার্জশিটে অভিযোগ আনা হয়েছে, ধৃত কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকারও বেশি টাকা রোজগার করেছেন। টাকার বিনিময়ে চাকরি বিক্রির জন্য হয়েছে কোটি কোটি টাকা লেনদেন। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গোয়েন্দারা ‘ঘোষবাবু’ ওরফে কুন্তল ঘোষের নাম প্রথম জানতে পারেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে। বেশ কয়েকজনকে নিয়োগের জন্য কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাপস মণ্ডল বলে ইডির চার্জশিটে দাবি করা হয়েছে।বিশ্বস্ত সূত্রে খবর, কুন্তল ঘোষের মিডলম্যান হিসেবে নাকি কাজ করতেন গৌতম। যদিও তাঁর দাবি, কীভাবে ইডির নথিতে নাম এল তা জানা নেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago