রিঙ্কু সিং-এর ৫ বলে ৫ ছক্কা,গুজরাটকে ৩ উইকেটে হারালো কলকাতা

খবর লাইভ : ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক রশিদ খান। হার্দিক পান্ডিয়া অসুস্থ থাকায় দলকে নেতৃত্ব দেন রশিদ।

আইপিএল-এ দ্বিতীয় জয় কলকাতা নাইট রাইডার্সের। এদিন গুজরাত টাইটান্সকে হারাল ৩ উইকেটে। কলকাতার হয়ে দুরন্ত ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়র এবং রিঙ্কু সিং। ৮৩ রান করেন ভেঙ্কটেশ। ম‍্যাচের সেরা রিঙ্কু। নাইট ব্রিগেডের কাছে হেরে চলতি আইপিএল-এ প্রথম হারের মুখ দেখল গুজরাত টাইটান্স।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক রশিদ খান। হার্দিক পান্ডিয়া অসুস্থ থাকায় দলকে নেতৃত্ব দেন রশিদ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ করে গুজরাত। গুজরাতের হয়ে ৬৩ রানে অপরাজিত বিজয় শঙ্কর। ৫৩ রান করেন শাই সুর্দশন। ৩৯ রান করেন শুভমন গিল। আর এই রান করতেই রেকর্ড গড়েন শুভমন।আইপিএলে ২০০০ রান পূর্ণ করলেন তিনি। ৭৭টি ম্যাচ খেলে এই মাইলফলক ছুঁলেন গুজরাত ব‍্যাটার। কলকাতার হয়ে তিন উইকেট নেন সুনীল নারীন। একটি উইকেট নেন সুয়াস শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে ভেঙ্কটেশ আইয়র এবং রিঙ্কু সিং-এর তান্ডবে জয় ছিনিয়ে নেয় কলকাতা। কেকেআরের হয়ে ৮৩ রান করেন ভেঙ্কটেশ আইয়র। গুরবাজ করেন ১৫ রান। ৪৫ রান করেন অধিনায়ক নীতীশ রানা। ৪৮ রানে অপরাজিত রিঙ্কু সিং। গুজরাতের হয়ে এদিন হ‍্যাটট্রিক করেন রশিদ খান। দুই উইকেট নেন জোসেপ। একটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং লিটিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago