খবর লাইভ : শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পায় চেন্নাই সুপার কিংস। রোহিত শর্মাদের ৭ উইকেটে হারায় মহেন্দ্র সিং ধোনির দল। আর এই জয়ের ফলে আইপিএল-এ দ্বিতীয় জয় পায় সিএসকে। তবে খুশির আবহের মধ্যে ধাক্কা চেন্নাই শিবিরে। জানা যাচ্ছে, হ্যামস্ট্রিং-এর চোটের কারণে আগামী কয়েক ম্যাচে পাওয়া যাবে না তাকে। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে বল করতে গিয়ে চোট পান দীপক। মাত্র এক ওভার বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।
ম্যাচ জয়ের পরও ধোনির মুখে দীপক চাহারের কথা। ম্যাচ শেষে চেন্নাই অধিনায়ক বলেন,”জিতে ভাল লাগছে। ভুললে চলবে না দীপককে আমরা এই ম্যাচে পেলাম না, সিসান্ডা প্রথম ম্যাচ খেলল। আমাদের স্পিনাররা অবশ্য দারুণ বল করেছে। সাত ওভারের পরও উইকেটে গতি ছিল এবং বল ঘুরতে শুরু করেছিল। সেই সুবিধাটা কাজে লাগিয়েছে আমাদের বোলাররা। স্পিনারদের পাশাপাশি জোরে বোলাররাও দারুণ ভাবে ফিরে আসে।”
এদিকে দীপক মাঠ ছেড়ে বেরনোর সময় ধারাভাষ্য দিচ্ছিলেন ভারতের প্রাক্তন তথা চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। তিনি দীপকের চোট নিয়ে বলেন, “মনে হচ্ছে ৪-৫টি ম্যাচে দীপককে পাওয়া যাবে না। মনে হচ্ছে আবার ওর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। “
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…