রাজপথে বামেদের মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা

খবর লাইভ : সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত সম্প্রীতির মিছিল করল বামফ্রন্ট। আজ সম্প্রীতির মিছিলে পা মেলান সিপিআইএম নেতা রবীন দেব, কল্লোল মজুমদার সহ একাধিক নেতৃত্ব ।

কলকাতার পার্ক সার্কাস থেকে মল্লিক বাজার, মৌলালি, পদ্মপুকুর হয়ে ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেন কলকাতা জেলা বামফ্রন্ট কর্মী সমর্থকরা। মিছিলের উদ্দেশ্য হলো, ধর্মীয় উৎসবে রাজনীতি অনুপ্রবেশের অপচেষ্টা বন্ধ করা, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে রক্ষা করা।

মিছিলে অংশগ্রহণকারী সকলের মানুষের একই বক্তব্য। তাঁরা বলেন, রুটি রুজি নিয়ে মানুষ যখনই প্রশ্ন তুলতে শুরু করছে তখনই ধর্মীয় উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। ভুলিয়ে দেওয়া হচ্ছে মূল সমস্যাগুলোকে।
বাম নেতৃত্বের দাবি, ধর্মীয় হানাহানির বিরুদ্ধে বামেরা বরাবরই ঐক্যের বার্তা দিয়েছে। বর্তমান সময়ে ঐক্য এবং সম্প্রীতির প্রয়োজনীয়তা গুরুতর আকারে দেখা দিয়েছে। ঠিক এই কারণেই সম্প্রীতির বার্তা দিতে বামফ্রন্ট কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছে।
সিপিআইএম নেতা রবীন দেব বলেন, “গত ৩০ মার্চ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি চলছে। অথচ সম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্য ছিল। সেই ঐতিহ্য এবং মানুষের ঐক্যবদ্ধতাকে বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত হয়ে পড়েছে কিছু মানুষ। তাদের বিরুদ্ধেই সকল মানুষের ঐক্যবদ্ধ হওয়ার জন্যই বামফ্রন্ট পথ নেমেছে।” তাঁদের প্রশ্ন, কেন ধর্মীয় উৎসবকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago