‘রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন’, হনুমান জয়ন্তীতে নির্দেশ আদালতের

খবর লাইভ : রামনবমীর মিছিল নিয়ে সোমবার রাত থেকে অশান্ত রিষড়া।এই ঘটনায় হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার আবেদন জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। সেই মামলার শুনানিতে বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পরামর্শ, রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন! আসন্ন হনুমান জয়ন্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ,চিকিৎসার থেকে প্রতিষেধক ভাল।গত ৮-৯ বছর ধরে কোনও ঘটনা ঘটেনি। সামনে হনুমান জয়ন্তী আসছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন’ ।

আরও পড়ুনঃ দ্বাদশে ইতিহাসের পাঠক্রম থেকে বাদ যাচ্ছে না মোঘল যুগ, দাবি এনসিআরটির

বিচারপতি আরও বলেন, ‘ডায়মন্ডহারবারের একজন বিচারক রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছেন। তিনি কর্মসূত্রে ডায়মন্ডহারবারে থাকলেও, তাঁর পরিবার শ্রীরামপুরে থাকে। তিনি নিজে থানা এবং পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের কাছ থেকে সাহায্য চেয়ে পাননি। ২ ছেলে এবং মেয়েকে নিয়ে পরিবার শ্রীরামপুরে থাকে। তিনি হাইকোর্টের কাছে নিরাপত্তা চাইছেন’।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য ‘ যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের পরিবারের কি হবে? মানুষের মনে আস্থা ফেরানোর জন্য রুটমার্চ প্রয়োজন। শান্তি ফেরাতে কিছু করা দরকার। প্রাকৃতিক দুর্যোগ হলেও কেন্দ্রীয় টিম আসে, সেইরকম কিছু দরকার হলে প্রয়োজনীয় সাহায্য নিন’।
প্রসঙ্গত, সম্প্রতি রামনবমীকে কেন্দ্র করে শিবপুর ও রিষড়ায় যে অশান্তি দেখা দিয়েছে, তার জন্য আগেভাগেই পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরির প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, হুনমান জয়ন্তীর দিন বিজেপি নতুন করে রাজ্যে অশান্তি বাঁধানোর পরিকল্পনা করতে পারে। তা যাতে না হয়, সেটা দেখতে হবে।
হনুমান জয়ন্তী নিয়ে আদালতের পর্যবেক্ষণ, ‘ এই ধরনের মিছিল কোনও যানবাহন নিয়ে করতে দেওয়া ঠিক নয়। নির্দিষ্ট রুট ঠিক করে মিছিলের গতিপথ নিয়ন্ত্রণ করা দরকার। বুধবার এমনই মন্তব্য করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মুম্বইতে গণেশ চতুর্থীর সময় ব্যারিকেড করে মিছিল নিয়ন্ত্রণ করে পুলিশ। ‘

হাইকোর্টে কেন্দ্রীয় সরকারি আইনজীবী সওয়াল করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে যেকোনও সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে বলে হাইকোর্টে সওয়াল করেন কেন্দ্রীয় সরকারি আইনজীবী। নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনাতেও কিছু তদন্ত না করেই বিরোধী দলের ওপর দোষারোপ করেই দায় সারা হয়েছে বলে সওয়াল করেন তিনি ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago