খবর লাইভ : স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় রিষড়া। অন্তত বুধবার সকালে চোখে পড়ল এমন দৃশ্য। গত রবিবার থেকে বিক্ষিপ্ত ভাবে রিষড়ার কয়েকটি জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ার কারণে জনজীবনে প্রভাব পড়েছিল। বন্ধ হয়েছিল দোকানপাট। জারি হয়েছিল ১৪৪ ধারা। কিন্তু সেই পরিস্থিতি খানিকটা হলেও স্বাভাবিক হতে দেখা গেল বুধবার সকালে। রিষড়ার পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর প্রশাসনও। এলাকা জুড়ে টহল দিচ্ছে পুলিশের গাড়ি। পায়ে হেঁটেও পুরো এলাকায় নজরদারি চালাচ্ছেন পুলিশকর্মীরা।
রিষড়ার যে চার নম্বর গেট এলাকায় সোমবার রাতে অশান্তি ছড়িয়েছিল, সেখানেও খোলা হয়েছে কয়েকটি সব্জি এবং মুদির দোকান। সেই দোকানগুলিতেই কেনাকাটা সেরে যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছেন। সকাল থেকে একটা-দু’টো টোটো এবং রিক্সাও চলতে দেখা গিয়েছে রিষড়ার রাস্তায়। তবে প্রশাসনের তরফে ১৪৪ ধারা এখনও প্রত্যাহার করা হয়নি। অশান্তি ছড়িয়ে পড়ার পরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। তা-ও এখনও স্বাভাবিক হয়নি।
বুধবার সকালেও মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি তুলেছেন তাঁরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…