‘১৪৪ ধারা উঠে গেলে আসুন’, শুভেন্দুকে চিঠি দিলেন হাওড়ার পুলিশ কমিশনার

খবর লাইভ : পুলিশ তাঁকে হাওড়া যাওয়ার অনুমতি দিচ্ছে না। হাওড়ার শিবপুরে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যদিও ইতিমধ্যেই সেই আবেদন প্রত্যাহারও করে নিয়েছেন তিনি। নির্দিষ্ট কারণে হাওড়া যাওয়ার সিদ্ধান্ত বদল করেছেন শুভেন্দু। আদালতে জানিয়েছেন তাঁর আইনজীবী। এরইমধ্যে শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি। কেন এখন হাওড়ায় যাওয়া তাঁর জন্য ঠিক হবে না সে কথাও ওই চিঠিতে লেখা হয়েছে।

আরও পড়ুনঃ শিবপুরের মিছিলে অশান্তি, রাজ্যের কাছে রিপোর্ট তলব শাহের দফতরের

যে চিঠি শুভেন্দু অধিকারীকে পাঠানো হয়েছে তাতে স্পষ্ট লেখা রয়েছে, ‘গত ৩০ মার্চের পর আইন-শৃঙ্খলার অবনতির জন্য হাওড়ার একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। এই অবস্থায় একজন বিধায়ক ও বিরোধী দলনেতা হিসাবে সেখানে গেলে আপনাকে কেন্দ্র করে জনসমাগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে দলের সমর্থক, মিডিয়া সকলেই আসতে পারেন। ভাঙতে পারে ১৪৪ ধারা। নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে ওই এলাকায়। তাই আপনার কাছে অনুরোধ ১৪৪ ধারা উঠে যাওয়ার পর আপনি ওখানে যান।’
প্রসঙ্গত, কয়েকদিন আগেই রামনবমীর মিছলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার শিবপুর সংলগ্ন এলাকায়। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল হাওড়ার বেশ কিছু এলাকায়। সেই গোলমাল সামাল দিতে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। যার রেশ এখনও রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago