খবর লাইভ : ফের নতুন করে অশান্ত রিষড়া। সোমবার রাতে রিষড়া স্টেশনে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন রাজ্যপাল। ঘটনার জেরে জি ২০ আলোচনা সংক্রান্ত সফর বাতিল করে মঙ্গলবারই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরছেন রাজ্যপাল।
তবে দুষ্কৃতী দৌরাত্ম্য যে কোনওমতেই বরদাস্ত করা হবে না সে কথা সাফ জানিয়েছেন রাজ্যপাল বোস। ইতিমধ্যে প্রশাসনকে যথাযথ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যপালের বার্তা, হিংসায় যুক্ত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধকে কোনওভাবেই রেয়াত করা হবে না বলেও বার্তা দেন রাজ্যপাল।
উল্লেখ্য, গত রবিবার থেকেই অশান্ত হয়ে ওঠে রিষড়া। জারি রয়েছে ১৪৪ ধারাও। এরইমধ্যে সোমবার ১৪৪ ধারা অমান্য করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হয়। আর রিষড়া যেতে না পেরে তীব্র ক্ষোভও প্রকাশ করেন সুকান্ত। এরপরই পুলিশের সঙ্গে জোর করে অশান্তি করে রাস্তায় বসেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সুকান্ত। যদিও পুলিশের বক্তব্য ছিল, ১৪৪ ধারা জারি রয়েছে, তাই কোনওভাবেই সেখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এরই মধ্যে সোমবার রাতে হাওড়া-ব্যান্ডেল শাখার রিষড়া রেল স্টেশনের কাছে ৪ নম্বর রেল গেট এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে প্রায় দীর্ঘক্ষণ হাওড়া-ব্যান্ডেল মেইন লাইনে লোকাল, দূরপাল্লার ট্রেন সারি বেঁধে দাঁড়িয়ে পড়ে। চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।
রাম ভক্তদের নিশানায় ছিল ট্রেন। সোমবার রাতে যার জেরে থমকে যায় হাওড়া মেন লাইনের ট্রেন চলাচল। এদিন রাতে হাওড়া-ব্যান্ডেল শাখার রিষড়া স্টেশনের কাছে ৪ নম্বর রেল গেট এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে ওই লাইনের সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কোন্নগর সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে দুন এক্সপ্রেস, কাঠগোদাম এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন। সূত্রের খবর, ট্রেনের ভিতরে দরজা-জানালা বন্ধ করে বসে থাকতে দেখা যায় আতঙ্কিত যাত্রীদের। পাশাপাশি রেল গেট ভেঙে দেওয়া হয়ে বলেও অভিযোগ। তবে দীর্ঘক্ষণের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
জানা গিয়েছে, এদিন যখন গন্ডগোল শুরু হয় তখনই দুন এক্সপ্রেস ওই জায়গা দিয়ে যাচ্ছিল। পাথর এসে পড়ায় চালক ট্রেন থামিয়ে দেন। এরপর রাত ১০ টা থেকে বন্ধ হয়ে পড়ে সব লোকাল ও এক্সপ্রেস ট্রেন।
পুলিশের কাছে কার্যত হার মেনে সন্ধেয় তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত। তিনি হুঁশিয়ারি দেন, বুধবার সকাল ১১ টা থেকেই শ্রীরামপুর বটতলায় ধর্নায় বসবেন বিজেপির রাজ্য সভাপতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…