খবর লাইভ : হাওড়ার অশান্তির ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। ‘শিশুদের দিয়ে হিংসা ছড়ানো হয় হাওড়ায়, পাথর ছোড়ায় ব্যবহার করা হয় শিশুদের’, চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীকে চিঠি এনসিপিসিআরের চেয়ারম্যানের। দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। কী পদক্ষেপ পুলিশের, ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব এনসিপিসিআরের। তিলজলা, মালদার রেশ কাটতে না কাটতে ফের সক্রিয় এনসিপিসিআর।
বিষয়টি নিয়ে হাওড়া পুলিশকে নোটিশ পাঠিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। হাওড়ার পুলিশ কমিশনারকে ২ দিনের মধ্যে তার জবাব দিতে হবে। নোটিশটি পাঠিয়েছেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। তাদের বক্তব্য, টুইটের মাধ্যমে তারা জানতে পেরেছেন, শিবপুরে রামনবমীর মিছিল ঘিরে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, তাতে নাবালকদের হাতেও পাথর, লাঠি দেখা গিয়েছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? এবার তা জানতে চাইল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠিকে এই মর্মে চিঠি পাঠিয়েছেন প্রিয়াঙ্ক কানুনগো। ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশকে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে কমিশনের কাছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…