খবর লাইভ : এদিন চিপকে লখনৌর বিরুদ্ধে খেলতে নেমেই রেকর্ড গড়েন ধোনি। আইপিএল কেরিয়ারে ৫০০০ রান করলেন মাহি।
আইপিএল-এ প্রথম জয় পেল চেন্নাই সুপার কিংস।এদিন ১২ রানে লখনৌ সুপার জায়ান্টসকে হারাল মহেন্দ্র সিং ধোনির দল। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা মইন আলি। এদিন চিপকে লখনৌর বিরুদ্ধে খেলতে নেমেই রেকর্ড গড়েন ধোনি। আইপিএল কেরিয়ারে ৫০০০ রান করলেন মাহি।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন লখনৌর অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে ৫৭ রান রুতুরাজের। ৪৭ রান করেন কনওয়ে। ২৭ রানে অপরাজিত রায়ডু। ১২ রান করেন ধোনি। লখনৌ-এর হয়ে তিনটি করে উইকেট নেন মার্ক উড, রবি বিষ্ণোই। একটি উইকেট নেন আভেশ খান।
জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রানে শেষ হয়ে যায় লখনৌর ইনিংস। লখনৌ-এর হয়ে ৫৩ রান করেন মায়েরস। ২১ রান করেন স্টোনিস। অধিনায়ক রাহুল করেন ২০ রান। চেন্নাইয়ের হয়ে চার উইকেট নেন মইন আলি। দুই উইকেট নেন তুষার দেশপান্ডে। এদিন ঘরের মাঠে নামে চেন্নাই। চিপকে মন খুলে ধোনিকে স্বাগত জানায় সমর্থকেরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…