খবর লাইভ : ভয়াবহ আগুন বাংলাদেশের রাজধানীতে। মঙ্গলবার ভোরে ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন লাগে বলে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪৬ টি ইঞ্জিন। জোরকদমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সেনাবাহিনীও। মঙ্গলবার ভোর ৬ টা ১০ মিনিটে বঙ্গবাজারে বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলে ওঠে একের পর এক দোকান।
এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর মিলেছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা জানা যায়নি।
তবে বঙ্গবাজারের স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সেখানে প্রায় চার হাজারের মতো দোকান রয়েছে। তবে কখন আগুন নিয়ন্ত্রণে আসবে তা নিশ্চিত করতে পারেননি দমকল আধিকারিকরা। মঙ্গলবার ভোরে বাজার এলাকায় এই ভয়াবহ আগুন লাগায় মাথায় হাত অনেক ব্যবসায়ীরই। ঘটনাস্থলে অনেক ব্যবসায়ীকেই কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…