খবর লাইভ : সোমবার সুকান্ত যাওয়ার চেষ্টা করেছিলেন রিষড়ায়। কিন্তু যাওয়ার সময় তাঁকে কোন্নগরের বিশালাক্ষ্মীতলায় আটকে দেয় পুলিশ। তার প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তায় বসে ধর্না শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান চালানোর পর তা তুলে নেন তিনি। সেই সঙ্গে ঘোষণা করেন, মঙ্গলবার শ্রীরামপুর বটতলায় ফের ধর্নায় বসবেন। প্রয়োজনে অনির্দিষ্ট কাল ধর্না চালানোর হুঁশিয়ারিও দেন তিনি।
স্টেশনের কাছে চার নম্বর রেল গেট এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। ওই কাণ্ডের জেরে রাত ১০টা থেকে ঘণ্টাখানেকের বেশি বন্ধ থাকে হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে ট্রেন চলাচল। চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। এর পর মঙ্গলবার সকালে শ্রীরামপুরের বটতলা এলাকায় সুকান্তর যে ধর্না মঞ্চ তৈরি করা হয়েছিল, তা সরিয়ে দেয় পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিডি) ইসরাত জাহান জানিয়েছেন, ওই ধর্নার কোনও অনুমতি নেই।
বিজেপির অবশ্য দাবি, ইমেল মারফত তাঁরা ওই ধর্না চালিয়ে যাওয়ার অনুমতি নিয়েছেন। এ কথা জানিয়েছেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক। তাঁর মতে, সাধারণ মানুষের কোনও অসুবিধা না করেই ধর্না দিতে চান তাঁরা। এ নিয়ে শ্রীরামপুর থানাতেও যান বিজেপি নেতারা। তবে সোমবার রাতের ঘটনার পর মঙ্গলবার থেকে রিষড়া এবং শ্রীরামপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…