খবর লাইভ : সোমবার রাতে ফের নতুন করে অশান্ত হয়ে ওঠে রিষড়া। হাওড়া-ব্যান্ডেল মেইন শাখায় দীর্ঘক্ষণ বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। রিষড়া রেল স্টেশনের কাছে ৪ নম্বর রেল গেট এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। ওঠে বোমাবাজির অভিযোগ। যদিও চন্দননগর কমিশনারেট, হুগলি গ্রামীণ পুলিশ ও রেল পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে মঙ্গলবার সকাল থেকেই থমথমে এলাকা। বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে এলাকায়। একাধিক দোকানপাঠও বন্ধ থাকতে দেখা গিয়েছে।
মঙ্গলবার সকালে দেখা যাচ্ছে রিষড়া ৪ নম্বর রেলগেট এলাকায় খুব কম লোকজনই যাতায়াত করছেন। তবে সাধারণ মানুষ যাতে কোনওভাবেই নিরাপত্তাহীনতায় না ভোগেন, তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে পুলিশ সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে। রেল পুলিশ ও রাজ্য পুলিশ সকাল থেকেই রিষড়া ৪ নম্বর রেল গেটের কাছে নজরদারি চালাচ্ছে। কোনওভাবেই যাতে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন না ঘটে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা।
উল্লেখ্য, সোমবার রাতেই হাওড়া-ব্যান্ডেল শাখায় রিষড়া রেল স্টেশনের কাছে ৪ নম্বর রেল গেট এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। বোমাবাজি হয় বলেও অভিযোগ। পাশাপাশি ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। তিন ঘণ্টা একেবারে স্তব্ধ হয়ে যায় রেল চলাচল। চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে অথবা ট্রেনে বসে ছিলেন অফিস ফেরত যাত্রীরা। রাত ১২টার পর ট্রেন চলাচল শুরু হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…