হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে নজির গড়লেন চহাল

খবর লাইভ : রবিবার আরেক ম‍্যাচে সানরাইজার্স হায়দরাবাদের দুরন্ত জয় পায় রাজস্থান রয়‍্যালস। হায়দরাবাদকে ৭২ রানে হারায় সঞ্জু সামসনের দল। আর এই ম‍্যাচে চার উইকেট নেন রাজস্থান ক্রিকেটার যুজবেন্দ্র চহাল। আর এই উইকেট নিতেই নজির গড়েন তিনি। প্রথম ভারতীয় বোলার হিসাবে টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেট নিলেন চ‍্যাহাল। শুধু তাই নয় আইপিএলে শ্রীলঙ্কার প্রাক্তন বোলার মালিঙ্গার নজিরও স্পর্শ করেন তিনি।

রবিবারের ম্যাচে  চহাল ১৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নিয়েছেন হ্যারি ব্রুক, মায়ঙ্ক আগরওয়াল, আদিল রশিদ এবং ভুবনেশ্বর কুমারের উইকেট। রবিবার চ‍্যাহাল তৃতীয় উইকেট নিতেই টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন। ভারতীয় বোলারদের মধ্যে আর কারও এই নজির নেই। চহালের এখন উইকেট সংখ্যা ৩০১।

রবিবার হায়দারাবাদের বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করতে নেমে ২০৩ রান করে রাজস্থান। জবাবে ব‍্যাট করতে নেমে ১৩১ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago