খবর লাইভ : শরীর তেমন ভালো নেই। শ্বাসকষ্টের সমস্যা তো রয়েইছে সঙ্গে বুকেও ব্যাথা। তবুও জামিন পেলেন না গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ওই একই দিনে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও আদালতে তোলা হবে।
এদিন সকালে অনুব্রত মণ্ডলকে আদালতে নিয়ে যাওয়ার পথে একেবারে অ মেজাজে ধরা দেন তিনি। হুইলচেয়ারে বসে আদালতে ঢোকানো হয় অনুব্রতকে।পরনে ছিল টি-শার্ট ও ট্রাউজার।এর আগে অনুব্রতকে তেমন কথা বলতে দেখা যায়নি। তবে এদিন নিজেই সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন অনুব্রত। জিজ্ঞাসা করেন, “ভাল আছো?” তিনি উত্তর দেন এবং পালটা একই প্রশ্ন করেন। শরীর কেমন আছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাঁর শরীর ভাল নেই। বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। এরপর পরিবারের উদ্দেশে কিছু বলতে চান কিনা প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, ‘জামিন পেলে ভালো হয়।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…