গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে  তলব সিবিআইয়ের

খবর লাইভ : গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে তলব। চলতি সপ্তাহেই ৪ কাস্টমস অফিসারকে তলব করেছে সিবিআই। নিজাম প্যালেসে চারজনকে তলব করা হয়েছে।সিবিআইয়ের দাবি, এনামুল-আব্দুল লতিফের সঙ্গে যোগসাজশ ছিল এই কাস্টমস অফিসারদের। তাদের মারফত ঘুরপথে গরু কিনে বাংলাদেশে পাচার করা হত। সিবিআই চার্জশিটে এমনই উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ ফের ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে অনুব্রত!

এর আগেও গরু পাচার মামলায় একাধিক বিএসএফ কর্তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার হয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।বর্তমানে তিহার জেলে আছেন অনুব্রত। তাঁর সঙ্গে এনামুল হকের যোগ খুঁজতে তদন্ত করছে সিবিআই।
এরই পাশাপাশি, সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আবদুল লতিফও। গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুলের হকের সঙ্গে কী চুক্তি হয়েছিল অনুব্রত মণ্ডলের সেটাই খোঁজার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।ইতিমধ্যেই একাধিক কাস্টমস অফিসারের বাড়িতে তল্লাশি করেছে সিবিআই।তাদের অভিযোগ, বীরভূম থেকে পাচারকারীদের নির্বিঘ্নে গরু পাচারের জন্য সেফ করিডোর করে দেওয়া হত। সেই সেফ করিডোর করে দেওয়ার জন্য রাজনৈতিক প্রভাবশালী অনুব্রত মণ্ডলকে মোটা অঙ্কের টাকা পৌঁছে দিত পাচারকারীরা। সীমান্ত পেরিয়ে গরু পাচারের জন্য প্রশাসনিক আধিকারিকদের যোগসূত্র খুঁজে পেয়েছে তদন্তকারী সংস্থা। সেকারণেই কাস্টমসের অফিসারদের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
সম্প্রতি অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগ থাকার অভিযোগে সিউড়ি থানার আইসিকে তলব করেছিল ইডি। শনিবার প্রায় ৮ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু উত্তরে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারী অফিসাররা।বয়ানে অসঙ্গতি থাকার কারণে ফের তলব করা হয়েছে তাঁকে।সিবিাইয়ের দাবি, অনুব্রত মণ্ডলের আইনি লড়াইয়ের জন্য আর্থিক জোগান দিতেন ওই পুলিশ অফিসার।এমনকী, মহম্মদ আলির শ্বশুরবাড়ির সদস্যদের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাদ করতে চান তদন্তকারীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago