খবর লাইভ : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দু বছর আগে। ফের পাকিস্তান দলে ফিরতে চলেছেন মোহাম্মদ আমির! পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক নির্বাচকের সঙ্গে এই বিষয়ে তাঁর কথাও হয়েছে বলে দাবি পাক সংবাদমাধ্যম। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে আমিরকে কথা বলায় সংযত হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৩০ বছর বয়সী আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ২০২০ সালের ডিসেম্বরে। কারণ হিসেবে তখনকার বোর্ড ও কোচিং স্টাফদের দ্বারা ‘মানসিক অত্যাচারে’র অভিযোগ এনেছিলেন তিনি। পরবর্তী সময় জানান, কোচের পদ থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস এবং পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজা সরে গেলে আবার জাতীয় দলে ফিরতে পারেন।
এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের কোনও দায়িত্বে নেই ওই তিনজন। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আমিরের পাকিস্তান দলে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…