খবর লাইভ : বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এ বার পর্দায়। সিরিয়ালে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করে মুখে হাসি ফুটেছে তাঁর।
বিখ্যাত হয়ে যাওয়ার পর আগের মতো বাদাম বেচতে পারছিলেন না গান গেয়ে। এ দিকে গানটিও বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার নিরীক্ষার পর কপিরাইট হারিয়েছে। সেই থেকেই অভাব-অনটন ভুবনের নিত্যসঙ্গী। গান বেহাত হয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে কিছু দিন আগেই শিরোনামে এসেছিলেন। অভিনয় করে এখন আবার কিছুটা অর্থের মুখ দেখছেন ‘কাঁচা বাদাম’ গায়ক।
তাঁর কথায়, “দুই-তিন মাস আগে শ্যুটিং করেছি। সিরিয়ালে আমায় মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছি। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাবা সেখানে বাঁধা দেবে। আর এ নিয়েই গল্প এগোবে।”
‘কাঁচা বাদাম’ গানটি ভাইরাল হওয়ার পর ‘দাদাগিরি’ এবং ‘ইস্মার্ট জোড়ি’র মতো বিভিন্ন রিয়্যালিটি শোয়ের মঞ্চেও দেখা গিয়েছে ভুবনকে। সব জায়গায় গিয়েই তাঁকে ‘পায়ের তোড়া, হাতের বালা…’ গেয়ে যেতে হত। তবে এ বার আর গানে নয়, অভিনয়ে আত্মপ্রকাশ করছেন বলে জানিয়েছেন ভুবন।
ভুবন আরও জানান, সিরিয়ালে অভিনয় করে পরিশ্রমিক হিসেবে চল্লিশ হাজার টাকা পেয়েছেন। গত বছর যখন ‘কাঁচা বাদাম’ নিয়ে খুব হইচই হচ্ছিল, ভুবন বলেছিলেন, “মানুষের আর্শীবাদেই আমার গান সবার মন ছুঁয়েছে। আমি সবার সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছি, আগামী দিনে অভিনয়ে সুযোগ এলে নিশ্চয় অভিনয় করব।”পাশাপাশি ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট নিয়ে আদালতে মামলাও চলছে। ভুবনের অভিযোগ, বীরভূমের এক গানের স্টুডিয়োর মালিক তাঁকে ঠকিয়ে নামমাত্র টাকায় এই গানের স্বত্ত্ব হাতিয়ে নিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…