পাঞ্জাবের কাছে ম‍্যাচ হেরে কী বললেন নাইট অধিনায়ক?

খবর লাইভ :হার দিয়ে আইপিএলের অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম‍্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে পাঞ্জাব কিংসের কাছে হারে নীতীশ রানারা। বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচ। এরপর ম‍্যাচ শুরু করা যায়নি। ম‍্যাচ হেরে হতাশ নাইট অধিনায়ক। বললেন, বৃষ্টি না এলে যে কোনও ফল হতে পারত।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে নীতীশ বলেন,” বৃষ্টি না এলে যে কোনও ফল হতে পারত। আমরা জিততেও পারতাম। ঠিক ওই সময়েই ভেঙ্কটেশ আইয়র আউট হয়ে গেল। তার আগে ডাকওয়ার্থ লুইস নিয়মে আমরা এগিয়ে ছিলাম। ওই একটা উইকেটই আমাদের পিছিয়ে দিল।”

পাঞ্জাবের বিরুদ্ধে সাতজন বোলার নিয়ে নামলেও মাত্র পাঁচ জন বোলারকেই ব্যবহার করেছেন নীতীশ। এই নিয়েও উঠেছে প্রশ্ন। এই নিয়ে মুখ খোলেন নীতীশ। তিনি বলেন,” অনুকূল রায়কে বল করাব ভেবেছিলাম। কিন্তু সেই পরিস্থিতি তৈরি হল না। আসলে আমি ঠিক করেছিলাম পাঁচ জন বোলারকে দিয়েই ইনিংস শেষ করাব। তাই রাসেলকেও বল করাইনি।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago