খবর লাইভ :আবার চিন্তা ধরাচ্ছে কোভিড সংক্রমণ। রোজই উত্তরোত্তর বাড়ছে আক্রান্তের সংখ্যা।গত কয়েকদিনে সংক্রমণ লাগাতার বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে কেন্দ্রের।ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের জেরে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নয়া বিবৃতি জারি করা হয়েছে। সংক্রমণের নিরিখে প্রথম তিনটি রাজ্য হল দিল্লি, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত শনিবারের পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২৪ জন। আক্রান্তের সংখ্যাটা ছিল ২ হাজার ৯৯৪ জন। অর্থাৎ একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ২৭ শতাংশ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.৮৭ শতাংশ। দেশে সক্রিয় রোগীর সংখ্যাও ক্রমবর্ধমান হারে বাড়ছে। বর্তমানে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৮৯।যা রীতিমত চিন্তার।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে প্রাণ কেড়েছে মোট ৪ জনের। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৮১।তবে আশার কথা হল সুস্থতার হারও অনেকটাই বেড়েছে।
সংক্রমণের নিরিখে দিল্লির পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৪১জন। কোভিডের বৃদ্ধির কারণে বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কেন্দ্রের তরফে সব রাজ্যকে কোভিড পরীক্ষার ওপর জোর দিতে বলা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…