‘জয় ভারত’ র‍্যালি! ভোটমুখী কর্নাটকে বড় চমক রাহুলের

খবর লাইভ :২০১৯-র লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকের জনসভায় মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। চলতি মাসেই সেই ‘অভিশপ্ত’ কোলার এলাকা থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন সোনিয়া তনয়। উল্লেখ্য, মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই গত সপ্তাহে লোকসভার সদস্যপদ খারিজ হয়েছে তাঁর।এদিকে গত বুধবারই কর্নাটক বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ১০ মে একদফাতেই দক্ষিণের এই রাজ্যে হবে ভোটাভুটি। ভোটের ফলাফল ঘোষণা হবে ১৩ মে।

এদিকে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়ে সব দল। কংগ্রেস সূত্রে খবর, আগামী ৯ এপ্রিল কোলারে পদযাত্রা করবেন রাহুল। এরপরই ১১ এপ্রিল রাহুল যাবেন ওয়ানাড়। ‘সত্যমেব জয়তে’ নাম দেওয়া হয়েছে ওই ব়্যালির। তাৎপর্যপূর্ণভাবে এই কর্মসূচি শুরু হবে কর্নাটকের কোলার থেকে। ২০১৯ সাল এই জায়গাতেই ‘মোদি পদবী’ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। আর সেই মন্তব্যের জেরেই সাংসদ পদ খোয়াতে হয়েছে সোনিয়া তনয়কে। নির্বাচনের প্রচারে শুরুতেই সেই জায়গাকেই প্রথম বেছে নিলেন প্রাক্তন এই সাংসদ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে কংগ্রেসের তরফে আগে জানানো হয়েছিল ৫ এপ্রিল কোলারে নির্বাচনী প্রচার করবেন রাহুল। কিন্তু সেই দিনক্ষণ বদলে গেল। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ৫ নয় আগামী ৯ এপ্রিল কোলার থেকেই বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন রাহুল। ২০১৮-র ভোটের পর কর্নাটকে সরকার গঠন করে কংগ্রেস ও জনতা দল সেকুলার। কিন্তু কিছুদিনের মধ্যেই বেশ কয়েকজন শাসক বিধায়ক পদত্যাগ করায় পতন হয় সেই সরকারের। এর পর ক্ষমতায় আসে বিজেপি। ২২৪ আসনের দক্ষিণের এই রাজ্যে বর্তমানে পদ্ম শিবিরের দখলে রয়েছে ১১৯টি আসন। অন্যদিকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৭৫। জেডিএস-র দখলে রয়েছে ২৮ বিধায়ক। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস ও জেডিএস। প্রথম দফার তালিকায় কংগ্রেস ১২৪ প্রার্থী ও জেডিএস ৯৩ প্রার্থীর নাম ঘোষণা করেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago