খবর লাইভ : কুখ্যাত ড্রাগ মাফিয়া পাবলো এসকোবারের সাধের জলহস্তীদের জ্বালায় রীতিমতো অতিষ্ঠ কলম্বিয়া সরকার। আর সেই জলহস্তীদের হাত থেকে মুক্তি পেতে তাদের এবার ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশ। জানা গিয়েছে, খুব শীঘ্রই ভারতের বাসিন্দা হতে চলেছে এসকোবারের সাধের পোষ্যরা। কলম্বিয়া সরকার সূত্রে জানা গিয়েছে, মোট ৭০টি জলহস্তীকে ভারত ও মেক্সিকোয় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কলম্বিয়ার শীর্ষ নেতৃত্বের কথায়, প্রাথমিকভাবে ৬০টি জলহস্তীকে ভারতে পাঠানো হবে।
অন্যদিকে বাকি ১০টি জলহস্তী পাঠানো হবে মেক্সিকোতে। উল্লেখ্য, ১৯৯৩ সালে পাবলো এসকোবারের গোপন ডেরায় মার্কিন ফৌজকে সঙ্গে নিয়ে অভিযান চালায় কলম্বিয়ার বিশেষ বাহিনী। আর যার জেরেই এনকাউন্টারে মৃত্যু হয় ড্রাগ মাফিয়ার। এদিকে এসকোবারের আচমকা মৃত্যুর পরই ভেঙে দেওয়া হয় তাঁর ব্যক্তিগত চিড়িয়াখানা। আর তারপরই সমস্ত প্রাণীকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
তবে, সমস্ত প্রাণীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলেও বাদ পড়ে যায় চারটি জলহস্তী। জানা যায়, ওই সময় এসকোবারের চিড়িয়াখানার পাশে ম্যাগডেলেনা নদীর অববাহিকায় আশ্রয় নিয়েছিল জলহস্তীগুলি। সূত্রের খবর, বর্তমানে ওই এলাকায় জলহস্তীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। প্রাণীগুলির জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসীরা। প্রায়ই জলহস্তীর আক্রমণে আহত হচ্ছে ওই এলাকার শিশু ও গবাদি পশু।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…