খবর লাইভ : শক্তিশালী সৌর ঝড়ের সতর্কবার্তা জারি, এশিয়া জুড়ে ব্ল্যাক আউটের আশঙ্কা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূর্যের গায়ে একটি কালো গর্ত দেখা গেছে বলে আগেই জানিয়েছিল। এর নাম দেওয়া হয়েছে করোনল হোল । বিজ্ঞানীরা বলছেন এই গর্তের জেরে সূর্যের একটা অংশ কার্যত ভ্যানিশ হয়ে গেছে। আর এই ঘটনায় সৌর ঝড় সৃষ্টির মতো অবস্থা তৈরি হয়েছে যা প্রতি ঘণ্টায় ২.৯ মিলিয়ন বেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই গর্ত পৃথিবীর তুলনায় প্রায় ২০ গুণ বড়। এই ঝড় আজ অর্থাৎ শুক্রবার পৃথিবীতে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যার প্রভাব পড়বে এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে।
দ্রুত গতিতে ধেয়ে আসছে সৌর ঝড়। ফ্ল্যায়ার এবং সৌর বিস্ফোরণ রেডিও যোগাযোগ, বৈদ্যুতিক পাওয়ার গ্রিড এবং নেভিগেশন সিগন্যাল গভীর ভাবে প্রভাবিত হতে চলেছে। ইতিমধ্যেই সুদূরপ্রসারী প্রভাব চোখে পড়তে শুরু করেছে। আমেরিকার দক্ষিণ প্রান্তে, নিউ মেক্সিকো তো বটেই, অস্ট্রেলিয়া থেকেও রঙিন মেরুজ্যোতি দেখা যাচ্ছে। নাসা বলছে সূর্যের দক্ষিণ গোলার্ধ থেকেই শক্তিশালী সৌরশিখার জন্ম হওয়ায় বায়ুমন্ডলে আয়নে এর মারাত্মক প্রভাব পড়তে চলেছে। যদি শক্তিশালী এই সৌরঝড় আসে তবে সাময়িকভাবে স্যাটেলাইট সিস্টেম, টেলিফোন নেটওয়ার্ক, ইন্টারনেট সমস্ত কিছু অচল হয়ে যাবে, এমনকি বেশকিছু পাওয়ার গ্রিডও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। ক্ষতিকর রেডিয়েশন যেভাবে ছড়িয়ে পড়বে তাতে প্রাণীদেহ রোগে জর্জরিত হতে পারে। ২০২৩ সালের মধ্যে মাত্র তিন মাসেই এই নিয়ে সপ্তম বিস্ফোরণ সৌর মণ্ডলে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…