খবর লাইভ : ফের বাড়তে চলেছে জীবনদায়ী ওষুধের দাম। মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে নতুন অর্থবর্ষে বাড়তে চলেছে অত্যাবশ্যকীয় ওষুধের দাম।এই ওষুধের মধ্যে রয়েছে ব্যথানাশক, জ্বর, ইনফেকশন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগ, রক্তাল্পতা অ্যান্টিবায়োটিক প্রভৃতি।এপ্রিল মাস থেকে এইসব ওষুধের দাম বাড়বে বলে জানা গিয়েছে। সোমবার কেন্দ্রীয় সরকারের সার ও রসায়ন মন্ত্রকের অধীন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি প্রতিবছরই ওষুধের পাইকারি মূল্য সূচক ঠিক করে।সেই নিরিখে চলতি অর্থবছরে ফের ওষুধের দাম বাড়ছে।
জানা গিয়েছে, দামের নিয়ন্ত্রণের মধ্যে থাকা ৯০০-র বেশি অপরিহার্য ওষুধের দাম ১২ শতাংশ বাড়ছে। আর দামের নিয়ন্ত্রণের বাইরে থাকা ওষুধগুলি ক্ষেত্রে বাড়ছে ১০ শতাংশ। গত বছরও দাম বেড়েছিল ১-২ শতাংশ। কিন্তু এবার সেটা একলাফে বাড়ছে ১২ শতাংশ। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য এবং কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকদের পরিদর্শনের পরে জাল ওষুধ তৈরির জন্য ১৮টি ওষুধ প্রস্তুতকারক সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে।
আগামিকাল ১ এপ্রিল থেকে ৩৮৪ টি ওষুধের দাম বাড়বে বলে জানা গিয়েছে। আদতে হোলসেল প্রাইস ইনডেক্স বেড়েছে। তার প্রভাবেই ওষুধের দাম বাড়তে চলেছে। শুধুমাত্র ৩৮৪ টি ওষুধ নয়, ১০০০ বা তারও বেশি ওষুধ তৈরির প্রক্রিয়ার ক্ষেত্রেও এর বড়সড় প্রভাব পড়বে। এই হোলসেল প্রাইস ইনডেক্সের ওপর ভিত্তি করেই জরুরি তালিকাভুক্ত বা ন্যাশনাল লিস্ট অব এসেন্সিয়াল মেডিসিনস-এর তালিকায় থাকা ওষুধগুলির দাম বাড়তে চলেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…