রামনবমীর শুভেচ্ছা পলাতক মালিয়ার, ট্রোল সোশ্যাল মিডিয়ায়

খবর লাইভ : দেশ ছেড়ে তিনি লন্ডনে গিয়েছেন বহুদিন। ভারত থেকে ঋণখেলাপির দায়ে পালিয়ে লন্ডনে আশ্রয় নিয়েছেন দেশের পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া। বলা যায়, লন্ডনে বহাল তবিয়তেই রয়েছেন তিনি। একাধিকবার তাঁর ঠাঁটবাটের ছবি ক্যামেরাতেও ধরা পড়েছে। আর এবার দেশের উৎসবে তিনি শুভেচ্ছা জানালেন সকলকে।

বিজয় মালিয়া তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এবার রাম নবমীর শুভেচ্ছা জানিয়েছেন।তিনি লিখেছেন, “শুভ রাম নবমী”। টুইটার ব্যবহারকারীরা ব্যঙ্গ-বিদ্রুপে ভরিয়ে দিয়েছেন মালিয়াকে। একজন ব্যবহারকারী লিখেছেন, “বিজয় স্যার কোনও উৎসব ভোলেন না, শুধু ইএমআই দেওয়ার বেলাতেই ভুলে যান।” অন্যদিকে একাধিক ব্যবহারকারী কমেন্টে দাবি করেছেন, একমাত্র ব্যাঙ্ক বন্ধ থাকলেই এই ব্যবসায়ী টুইট করেন।
বর্তমানে এই পলাতক শিল্পপতিকে দেশে ফেরাতে ভারত সরকার অনেকদিন থেকেই চেষ্টা করছে। কিন্তু বারেবারেই আইনের ফাঁক দিয়ে গলে যাচ্ছেন অভিযুক্ত ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের একাধিক ব্যাঙ্কের থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ রয়েছে।
অনেকেই মালিয়ার আসল টুইটটি রিটুইট করেছেন এবং তাকে অনলাইনে ট্রোল করেছেন। আপলোড হওয়ার পর থেকে এই টুইটটি ৩ লক্ষ ৪১ হাজারের বেশি ভিউ হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago