সাহারার টাকা ৯ মাসে ১০ কোটি লগ্নিকারীকে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

খবর লাইভ : সাহারা গোষ্ঠীর সমবায় সমিতিতে রাখা টাকা এখনও অনেকেই ফেরত পাননি। বহু দিন পরে কিছুটা হলেও তারা আশার আলো দেখলেন। বাজার নিয়ন্ত্রক সেবির কাছে সাহারার জমা আছে প্রায় ২৪ হাজার কোটি টাকা।সেই টাকা থেকে ওই সব আমানতকারীকে ৫ হাজার কোটি ফিরিয়ে দেওয়ার জন্য বুধবার কেন্দ্রকে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। টাকা ফেরাতে ৯ মাস সময় দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, গোষ্ঠীর ৪টি সমবায় সমিতির ১০ কোটি লগ্নিকারীকে ৯ মাসের মধ্যে টাকা ফেরানো হবে।

সুপ্রিম কোর্টে দায়ের করা এক জনস্বার্থ মামলায় সরকার সেবির কাছে সহারার জমা অর্থ লগ্নিকারীদের ফেরত দেওয়ার আবেদন জানায়। বিচারপতি এমআর শাহ এবং সি টি রবিকুমারের ডিভিশন বেঞ্চ বলেছে, সহারা-সেবি রিফান্ড অ্যাকাউন্টে ওই টাকা অব্যবহৃত অবস্থায় পড়ে। তা ফেরানোর আবেদনও যুক্তিযুক্ত। সাধারণ মানুষ এবং সহারার সমবায় সমিতিগুলির আমানতকারীদের স্বার্থেই তা ফেরাতে হবে। তবে প্রকৃত আমানতকারীদের কাছে যাতে সেই টাকা পৌঁছায় তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন এবং সহারা হাউসিং ইন্ডিয়া কর্পোরেশনের বিরুদ্ধে বেআইনি ভাবে বাজার থেকে টাকা তোলার অভিযোগ ওঠে। ২০১২-র অগস্টে আমানতকারীদের সেই টাকা ফেরতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গঠিত হয় সহারা-সেবি এসক্রো অ্যাকাউন্ট। সেখান থেকে লগ্নিকারীদের টাকা ফেরাতে আবেদন জানিয়েছিল কেন্দ্র।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago