খবর লাইভ : ভারতে আপাতত বন্ধ পাক সরকারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। টুইটারে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট সার্চ করলেই দেখা যাচ্ছে “অ্যাকাউন্ট উইথহেল্ড”। টুইটারের তরফে জানানো হয়েছে, কিছু আইনি প্রক্রিয়ার কারণেই পাক সরকারের অ্যাকাউন্ট আপাতত ভারতে দেখা যাচ্ছে না।
টুইটারে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আইনি সমস্যার কারণে পাক সরকারের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট আমেরিকা, কানাডাসহ অন্যান্য দেশে অ্যাকটিভ রয়েছে। এই বিষয়ে ভারত বা পাকিস্তানের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বিগত ৬ মাসে এই নিয়ে দ্বিতীয়বার পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল। এর আগে ২০২২ সালের জুলাই ও অক্টোবর মাসেও পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট ভারতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…