খবর লাইভ : পঞ্চায়েত ভোট সংক্রান্ত কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। কিন্তু আগামী ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে শীর্ষ আদালত। তাই কলকাতা হাই কোর্টে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণায় স্থগিতাদেশের আর্জি জানিয়েছেন শুভেন্দু। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবারই দুপুর ২টোয় মামলাটির শুনানি হতে পারে।
গত মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না হাই কোর্ট। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার, তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই। আদালতের পর্যবেক্ষণ, বিরোধী দলনেতার মামলার সারবত্তা থাকলেও, এই অবস্থায় হাই কোর্ট কমিশনের উপরই বিষয়টি ছেড়ে দিচ্ছে। এর পরও শুভেন্দুর কোনও বক্তব্য থাকলে তিনি কমিশনে তা জানাতে পারেন।
পঞ্চায়েত ভোটের আগে মূলত দু’টি বিষয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। একটি ওবিসি সম্প্রদায়ের গণনা সংক্রান্ত বিষয়ে। অন্যটি ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আর্জি জানিয়ে। মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাই কোর্ট কোনও রায় দেয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…