আইপিএল থেকে ছিটকেই গেলেন ঋষভ পন্থ, দিল্লির দলে বাংলার অভিষেক

খবর লাইভ : গত বছর ৩০ ডিসেম্বর ভোররাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। চোটের জন্য দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে মুম্বইয়ে চিকিৎসাধীন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। যেহেতু পন্থের চিকিৎসা সময়সাপেক্ষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে এই ক্রিকেটারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । তিনি দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ঋষভ পন্থকে আইপিএলে পাওয়া যাবে না এবং তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত।

আরও পড়ুনঃ রেড রোডে দু’দিনের জন্য ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী

২০১৬ সালে প্রথমবারের মতো লিগে খেলার পর থেকেই ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। জাতীয় দলের অবিচ্ছেদ্য সদস্য পন্থ দুর্ঘটনার মাত্র চার দিন আগে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের একাদশে ছিলেন।
পরিবর্ত হিসাবে বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে নিল তারা। দিল্লি দলে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি কলকাতাতেই দিল্লির ক্যাম্পে অভিষেককে দেখেছিলেন। দিল্লির ক্যাম্পেও গিয়েছিলেন অভিষেক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অভিষেককে দলে নেওয়ার ব্যাপারে।

তরুণ উইকেটরক্ষক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ডাকা হয়েছিল। মূল দলে রাখা না হলেও ডাক পেয়েছিলেন তিনি। বাংলা দলের হয়ে রঞ্জিতে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন অভিষেক। ঋদ্ধিমান সাহা বাংলা ছাড়ার পর অভিষেকের হাতেই দায়িত্ব দেওয়া হয়। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৯৫ রান করেছেন অভিষেক। শতরান না পেলেও ছ’টি অর্ধশতরান রয়েছে তাঁর। গড় ৩০.২১। লিস্ট এ ক্রিকেটেও তিনটি ম্যাচ খেলেছেন অভিষেক। খেলেছেন তিনটি টি-টোয়েন্টিও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago